কিমের দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ০১:১৪
জাপানের সমুদ্র উপকূল লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বুধবার (৮ এপ্রিল) দেশটির পূর্ব উপকূলীয় ওয়ানসান এলাকা থেকে সাগরে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।
পিয়ংইয়ংয়ের এই আকস্মিক পদক্ষেপে জাপান ও দক্ষিণ কোরিয়া জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জাপানের কোস্টগার্ড জানিয়েছে, উৎক্ষেপণের মাত্র ১০ মিনিটের মাথায় ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রের নির্দিষ্ট এলাকায় আছড়ে পড়ে।
সিউল ও ওয়াশিংটনের প্রাথমিক তথ্যমতে, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। জাপানের প্রধান কেবিনেট সচিব মিনোরু কিহারা এই ঘটনাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেছেন।
যদিও টোকিও নিশ্চিত করেছে যে কোনো ক্ষেপণাস্ত্র তাদের জলসীমায় সরাসরি প্রবেশ করেনি, তবে জাপানের আকাশসীমায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ‘ব্লু হাউস’ এই ঘটনায় জরুরি জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) বৈঠক ডেকেছে এবং একে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের চরম লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।
আরও পড়ুন
- • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট
- • ইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম
- • কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
- • মুক্তির পর অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি তুললেন রাহুল গান্ধী
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
