০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৭:৫৩

শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

পাবনায় বজ্রাঘাতে ৩ কৃষক নিহত

পাবনায় বজ্রাঘাতে ৩ কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ২১:৩৭

পাবনার সাঁথিয়ায় বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতের শব্দ শুনে এক শিশু আহত হয়েছে। তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার করমজা ও ধুলাউরি ইউনিয়নের পৃথক পৃথক গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৪৪), সোনাতলা বাজারপাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ (৫০) ও ধুলাউরি ইউনিয়নের বারয়ানী গ্রামের গনি মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস। আহত কিশোরের নাম পারভেজ (১৫)। সে সোনাতলা গ্রামের রাজার ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বিকেলে আকরাম হোসেন বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। সে সময় আকাশ মেঘলা থাকলেও কোনো বৃষ্টি বা দমকা হাওয়া ছিল না। ঘাস কাটা অবস্থায় হঠাৎ বজ্রাঘাত হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দূর থেকে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করমজা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফারুক হোসেন জানান, আকরাম হোসেন বিকেলে তার বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গরুর ঘাস কাটতে যান। এ সময় কোনো বৃষ্টি না থাকলেও তার ওপর বজ্রপাত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, বিকেলে মাঠে পেঁয়াজ তুলতে গিয়ে বজ্রাঘাতে আবু সাইদ ঘটনাস্থলে নিহত হন। তিনি খুবই সহজ-সরল ও পরোপকারী মানুষ ছিলেন। 

এদিকে, ধুলাউরি বারোয়ানি গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস মাঠ থেকে পেঁয়াজ নিয়ে আসার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
আরও পড়ুন