টেক্সাসে মহাসড়কে বিমান বিধ্বস্ত, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ১৩:৫১
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে একটি ছোট বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়ে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে মোট ছয়জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং বাকি পাঁচজন আহত হয়েছেন। তবে মহাসড়কে চলাচলরত কোনো যানবাহনের যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
লারেডো পুলিশ বিভাগের তদন্তকারী হোসে বায়েজা জানান, স্থানীয় সময় রাত ১০টার কিছু পরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করা হয়। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মহাসড়কের উভয় দিকের যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অবতরণের সময় বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। পরে জরুরি অবতরণের চেষ্টা করতে গিয়ে একটি চলন্ত গাড়িকে ধাক্কা দেয় এবং মহাসড়কে বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সড়কের ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে বিমানটি কাত হয়ে পড়ে আছে এবং এতে আগুন জ্বলছে।
প্রত্যক্ষদর্শী জাইরা গারজা জানান, সহকর্মীদের বাড়ি পৌঁছে দেওয়ার পথে তিনি দুর্ঘটনাটি প্রত্যক্ষ করেন। ঘটনাস্থলে পৌঁছে তিনি বিমানের ভেতরে থাকা এক ব্যক্তিকে ককপিটের জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করতে দেখেন। পরে আশপাশের লোকজন উদ্ধারকাজে অংশ নেন।
তার ভাষ্য অনুযায়ী, কিছুক্ষণ পর বিমানের দরজা খুলে গেলে তিনজন কিশোর-কিশোরী দ্রুত বেরিয়ে আসে। তাদের পেছনে একজন পাইলট বলে ধারণা করা ব্যক্তি বের হন। পরে আরেকজন ক্রু সদস্য অচেতন অবস্থায় থাকা একজন যাত্রীকে উদ্ধার করার চেষ্টা করেন।
ঘটনার ভয়াবহতা বর্ণনা করে গারজা বলেন, “দৃশ্যটি যেন কোনো সিনেমার দৃশ্য ছিল। আগুন দেখে সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম, কারণ বিমানটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারত।”
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানটি কেন মহাসড়কে বিধ্বস্ত হলো, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
সূত্র: সিএনএন
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
