অকটেন ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, আগুনে দগ্ধ ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬, ০১:২১
কুমিল্লার বুড়িচংয়ে অকটেন ভাগাভাগি নিয়ে ধস্তাধস্তির সময় বিড়ির আগুনে প্লাস্টিক দুটি কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার কালাকচুয়া সংলগ্ন শাহদৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অকটেন ভাগাভাগি নিয়ে কয়েকজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে বিড়ির আগুন পাশের প্লাস্টিক কারখানায় পড়ে যায়। মুহূর্তেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দুটি কারখানার প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
দগ্ধরা হলেন মো. সোলাইমান (৩২), তানভীর হোসেন (১৯) এবং মো. শুভ। তাদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কারখানার মালিক বিল্লাল হোসেন ও নজরুল ইসলাম বলেন, ‘আমরা কারখানায় ঘুমাচ্ছিলাম। হঠাৎ আগুন, আগুন চিৎকার শুনে বের হয়ে কোনোমতে প্রাণে বাঁচি। আমাদের সব শেষ হয়ে গেছে।’
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
