০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৩৪

শিরোনাম
প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন

ন্যায্যমূল্যের পণ্যের প্রলোভনে প্রতারণা, আটক ৫

ন্যায্যমূল্যের পণ্যের প্রলোভনে প্রতারণা, আটক ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬, ২১:৩৮

নেত্রকোনার সদর উপজেলায় ন্যায্যমূল্যে পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে আগাম টাকা আদায়ের অভিযোগে ৫ প্রতারককে আটক করেছে পুলিশ। 

সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার রৌহা ইউনিয়নের বালিজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন চল্লিশা ইউনিয়নের ঝাউশি এলাকার মোশারফ হোসেন (৩০), স্বপ্না (৪০), নাইম (২৫), মীম (২০) এবং পারলা এলাকার জুয়েল মিয়া (২৫)।  এসময়  পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার রুনা (২৫) পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘আশক ফাউন্ডেশন’ নামে কথিত একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পরিচয়ে একটি চক্র কয়েক দিন ধরে বিভিন্ন গ্রামে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। তারা ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ ও বেসরকারি চিকিৎসাসেবায় ছাড় দেওয়ার কথা বলে প্রতি কার্ডের জন্য ১২০ টাকা করে আদায় করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ইউপি সদস্য ও পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে কার্যক্রম পরিচালনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা।

রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাতেন জানান, কয়েকদিন ধরে একটি চক্র ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ন্যায্যমূল্যে পণ্য দেওয়ার নামে ১২০ টাকায় কার্ড বিতরণ করছিল। প্রশাসনের অনুমোদন আছে কি না জানতে চাইলে তারা উপজেলা থেকে অনুমতি নেওয়ার কথা জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, এ ধরনের কোনো অনুমোদন দেওয়া হয়নি। এরপর পুলিশকে জানানো হলে তারা এসে ব্যবস্থা নেয়।

নেত্রকোনা মডেল থানার এসআই মো. ইয়াকুব আলী জানান, ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানের সহযোগিতায় একটি মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। বৈধ কাগজপত্র দেখাতে না পারলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
আরও পড়ুন