সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ২২:৪৫
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় খুলনা মহানগরীর জেলা পরিষদ ভবনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মৌমিতা হালদার নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি পাটকেলঘাটা।
জানা গেছে, মৌমিতা হালদার তার পিতার সঙ্গে রিকশাযোগে ডাকবাংলা মোড় থেকে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দিলে তিনি রিকশা থেকে সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পরপরই স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
পরে স্বজনরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘এমন একটি ঘটনা ঘটেছে। আমাদের দপ্তরের একজন সেখানে রয়েছে। তার মরদেহ খুলনার মুন্সিপাড়ার বাসায় নেওয়া হয়েছে।’
আরও পড়ুন
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • সন্তানের দায়িত্ব শুধু খরচ বহন নয়, নিশ্চিত করতে হবে পরিচর্যাও
- • মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৩
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
