পানির ৩০ ফুট নিচে থাকা বাসটি এখন ৮০ ফুট গভীরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬, ২৩:৩৪
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ডুবে যাওয়া ‘সৌহার্দ্য পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটি পদ্মার আরও গভীরে তলিয়ে গেছে। শুরুতে বাসটি পানির ৩০ ফুট নিচে শনাক্ত করা গেলেও স্রোত ও মাটির টানে তা এখন প্রায় ৮০ ফুট গভীরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে উদ্ধারকারী দল এই উদ্বেগের কথা জানায়।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাসটি থেকে ইতোমধ্যে দুই নারীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে বাসের ভেতরে ঠিক কতজন যাত্রী আটকা পড়ে আছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটির মাত্র ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি প্রায় ৪৫ জন যাত্রী এখনও নিখোঁজ।
বর্তমানে গোয়ালন্দ ও আরিচা ফায়ার স্টেশনের দুটি ডুবুরি ইউনিট কাজ করছে। পরিস্থিতি জটিল হওয়ায় ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি বিশেষজ্ঞ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর জন্য রওয়ানা হয়েছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটিকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাসযাত্রী আব্দুল আজিজুল জানান, তিনি সাঁতরে বাঁচতে পারলেও তাঁর স্ত্রী ও শিশু সন্তান নিখোঁজ রয়েছেন। এদিকে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দুর্ঘটনার অন্তত এক ঘণ্টা পর উদ্ধারকারী জাহাজ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোয় প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা বেড়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, পানির গভীরতা ৩০ ফুট থেকে ৮০ ফুটে চলে যাওয়ায় উদ্ধারকাজ অনেক বেশি ঝুঁকিপূর্ণ ও কঠিন হয়ে পড়েছে। আমাদের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
