সদরঘাটে দুই লঞ্চের ধাক্কা, নিহত ১ নিখোঁজ ২
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬, ২০:২২
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ধাক্কার একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরো একজন।
পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত এ ঘটনায় অন্তত দুজন নিখোঁজ রয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল আহমেদ গণমাধ্যমকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম, মো. সোহেল ফকির (২২)। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ থানার চর খাগকাটার বাসিন্দা।
এ সময় আহত হয়েছেন সোহেলের স্ত্রী রুপা আক্তার (২০)। নিখোঁজ রয়েছেন সোহেলের বাবা মিরাজ হোসেন (৪০) বাকি এক জনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক লঞ্চে ট্রলায় দিয়ে যাত্রী তোলার সময় একটি লঞ্চ পেছন থেকে অন্য একটি লঞ্চে ধাক্কা দেয়।
তবে এ ঘটনায় নিহত ও হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন কালের কণ্ঠকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছে।
তবে এখন পর্যন্ত (সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট) হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
