মধ্যপ্রাচ্য জুড়ে বন্ধ হচ্ছে মার্কিন দূতাবাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬, ০২:৪৩
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত ভয়াবহ রূপ নেওয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় বেশিরভাগ দূতাবাস তাদের নিয়মিত কার্যক্রম স্থগিত করেছে।
মঙ্গলবার (৩ মার্চ) সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব, কুয়েত, বাহরাইন ও কাতারের মার্কিন দূতাবাসগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম এবং কনস্যুলার পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এছাড়া ইসরায়েল ও জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করে তাদের কার্যক্রম সীমিত করেছে। মূলত যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটায় মার্কিন কূটনীতিক ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলার পর পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই হামলার ঘটনার পরপরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসকারী আমেরিকান নাগরিকদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং সম্ভব হলে দ্রুত দেশত্যাগের কথা বিবেচনা করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
আরও পড়ুন
- • প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ
- • হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি
- • লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ‘গুরুতর ভুল’:বেন গাভির
- • জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী
- • বিশ্বকাপ জয়ে স্পেনই এগিয়ে, বলছে অপ্টা সুপারকম্পিউটার
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
- • বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট
- • মিঠাপুকুরে বিষাক্ত মদপানে প্রাণ গেল ৫ জনের
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
