বঙ্গোপসাগরে ডাকাতের গুলিতে কিশোর জেলে নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৪৫
কক্সবাজারের বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের গুলিতে শাহাদত হোসেন (১৭) নামে এক কিশোর জেলে নিহত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুতুবদিয়া উপজেলার পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে মাছ ধরার ট্রলারটি উপকূলে ফিরে এলে নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
নিহত শাহাদত হোসেন কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং মনছুর আলী হাজি পাড়ার মৃত মো. বাদশার ছেলে। সে স্থানীয় একটি ফিশিং বোটে জেলের কাজ করত।
ফিশিং বোটের মালিক নাছির উদ্দিন জানান, তাঁর ভাই জসিম উদ্দিনের মালিকানাধীন একটি ট্রলারে করে ২০ জন মাঝি-মাল্লা সাগরে মাছ ধরতে যান। বুধবার দুপুরে হঠাৎ একটি ডাকাতদল তাঁদের বোটটি ঘেরাও করে ফেলে। ডাকাতরা বোটে ওঠার চেষ্টা করলে জেলেরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতদল এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। এ সময় শাহাদত গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। বোটে উঠতে ব্যর্থ হয়ে দস্যুরা পালিয়ে গেলে অন্য জেলেরা শাহাদতকে নিয়ে তড়িঘড়ি করে কুতুবদিয়া হাসপাতালের উদ্দেশে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, “সাগরে ডাকাতদলের হামলার খবর আমরা পেয়েছি। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সাগরে টহল জোরদার করার বিষয়ে কোস্টগার্ড ও সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।”
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
