ইরানে ঢুকলে মার্কিন সেনাদের ‘হাঙরের খাবার’ বানানো হবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ২৩:১৯
ইসলামী প্রজাতন্ত্র ইরানে প্রবেশের চেষ্টা করলে মার্কিন সেনাদের ‘উপসাগরের হাঙরের খাবারে’ পরিণত হতে হবে— এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি।
রোববার (২৯ মার্চ) বিবৃতির মাধ্যমে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেনেশুনেই মার্কিন সৈন্যদের চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন।
জোলফাগারি ট্রাম্পকে ‘অস্থির ও মিথ্যাবাদী নেতা’ আখ্যা দিয়ে বলেন, তিনি বিশ্বজুড়ে ক্ষতি ডেকে এনেছেন এবং বর্তমানে নেতানিয়াহুর হাতের ‘পুতুলে’ পরিণত হয়েছেন।
একই সঙ্গে তিনি মার্কিন সামরিক কমান্ডের প্রতি আহ্বান জানান, প্রেসিডেন্টকে সন্তুষ্ট করতে গিয়ে যেন সাধারণ সৈনিকদের জীবন ঝুঁকির মুখে না ফেলা হয়।
এদিকে ইরানের নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি সতর্ক করে বলেছেন, মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’ যদি তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আসে, তবে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।
আরও পড়ুন
- • ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে মিলবে ৫% কর প্রণোদনা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি
- • শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
- • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- • বিশ্বকাপের পর ফের মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা?
- • ২০২৭ সালের হজের বেসরকারি ব্যবস্থাপনায় ৩ প্যাকেজ ঘোষণা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
