বিএনপি নেতাসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা রুমিন ফারহানার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:২৯
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারধরের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আহাদ নামের রুমিন ফারহানার এক কর্মী বাদী হয়ে সরাইল থানায় মামলাটি করেন।
মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আরো চারজনের নাম উল্লেখসহ ১৫০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত নন এবং মামলা সম্পর্কেও অবহিত নন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘মামলার এজাহারে পাঁচজনের নাম উল্লেখ রয়েছে। পাশাপাশি ১৪০-১৫০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিজ সংসদীয় এলাকায় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে লাঞ্ছিত হন সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় তার কর্মীদের মারধরেরও অভিযোগ উঠে। এ পরিস্থিতিতে শ্রদ্ধা নিবেদন না করেই তাকে ফিরে যেতে হয়।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
