ফেনীতে দুর্ধর্ষ ডাকাতি: ৭০ ভরি স্বর্ণ ও দুই কোটি টাকার মালামাল লুট
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫, ১১:৪৪
ফেনীর দাগনভূঞা উপজেলায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) দিনগত রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের চানপুর গ্রামের একটি বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করেছে ডাকাত দল।
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, রাতের আঁধারে ডাকাত দল সিলোনীয়া বাজার সংলগ্ন প্রবাসী কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স বাড়ির বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেট কেটে ভেতরে ঢোকে। এসময় তারা ঘরের ভেতরে থাকা বাবুল মিয়া, দুই ভাগনে ও দুই বোনকে বেঁধে রাখে এবং বাবুল মিয়াকে মারধর করে।
ডাকাতরা ঘর থেকে প্রায় ৭০ ভরি সোনা, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি টাকারও বেশি।
ডাকাতির সময় বাড়িতে প্রবাসী মেয়ে লাবনী আক্তার, বাবুল মিয়ার ছোট বোন এবং সম্প্রতি বেড়াতে আসা আরেক বোন অবস্থান করছিলেন। তবে বাবুল মিয়ার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন না। ডাকাত দল ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সবাইকে জিম্মি করে রাখে।
ভোরে স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
