২২ জুলাই ২০২৬, বুধবার, ০০:১০

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

খুলনায় যৌথ অভিযানে অস্ত্রসহ আসামি রিপন গ্রেফতার

খুলনায় যৌথ অভিযানে অস্ত্রসহ আসামি রিপন গ্রেফতার

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ১৮:২৭

খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাশেখানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রিপনকে গ্রেফতার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও অপরাধ দমনে নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ফরমাশেখানা এলাকায় অভিযান পরিচালনা করে রিপনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে রিপনের বাড়ি তল্লাশি করে একটি ৭.৬ মিমি পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগজিন এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আইএসপিআর আরও জানায়, গ্রেফতার রিপনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও মাদকসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অভিযান শেষে রিপনকে এবং উদ্ধারকৃত অস্ত্র-গুলি দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন