২২ জুলাই ২০২৬, বুধবার, ০৬:৪৭

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

ট্রেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানি, আটক ৫

ট্রেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানি, আটক ৫

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ১৩:৪৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ট্রেনে শ্লীলতাহানির অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৬ অক্টোবর) চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী লাকসাম রেলওয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ, দুর্গাপূজা শেষে ক্যাম্পাসে ফেরার পথে মনতলা স্টেশনের কাছে একদল যুবক তাকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি করে। প্রতিবাদ করলে তারা গালাগাল ও হুমকি দেয়। শাসনগাছা স্টেশনের কাছে অভিযুক্ত তানভীর হোসেন নাজিম ও তার সহযোগীরা শ্লীলতাহানির চেষ্টা করেন।

আটকদের মধ্যে রয়েছেন তানভীর হোসেন নাজিম, ফাহিম হাসান অনিক, তাহমনি আহাম্মেদ, মো. নাঈম উদ্দিন ও মো. ফাহিম হোসেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি জানান, ঘটনাটি রেলওয়ে সংশ্লিষ্ট হওয়ায় লাকসাম রেলওয়ে থানায় রেফার করা হয়েছে। রেলওয়ে থানার ওসি বলেন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন