মা ইলিশ সংরক্ষণ অভিযান: মাছ এতিমখানায়, নৌকা নিলামে বিক্রি
প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ১৩:২৮
রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫০ হাজার মিটার জাল, ৫ কেজি ইলিশ ও একটি মাছ ধরা নৌকা জব্দ করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলা ও উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নদীর বিভিন্ন স্থানে মোট ৭টি অভিযান চালানো হয়। গোয়ালন্দের কলাবাগান এলাকা থেকে ইঞ্জিনচালিত একটি অবৈধ নৌকা জব্দ করা হয়। অভিযানের সময় জেলেরা পালিয়ে যায়।
পরে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নৌকাটি ৩৬ হাজার টাকায় নিলামে বিক্রি করেন। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মৎস্য কর্মকর্তা জানান, মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
