কুড়িগ্রামে পানিতে নিমজ্জিত ১২২৭ হেক্টর ফসলি জমি
প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ১২:০৮
টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বিপৎসীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে দুধকুমার নদীর পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও নদীর দুই তীরের নিম্নাঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পেয়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত থাকলেও দুধকুমার, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এলাকার রোপা আমন, শাক-সবজি, মাসকলাইসহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে গেছে। পাশাপাশি, জেলার বিভিন্ন খাল, ডোবা ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা কৃষি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত কয়েক দিনের বৃষ্টিপাত ও ঢলের কারণে কুড়িগ্রামে মোট ১২২৭ হেক্টর ফসলি জমি পানির নিচে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে রয়েছে ৯৮৭ হেক্টর রোপা আমন, ১৯১ হেক্টর শাক-সবজি এবং ৪৯ হেক্টর মাসকলাই। যদি বৃষ্টি ও পানি বৃদ্ধি অব্যাহত থাকে, তবে এই বছর ফসল নষ্ট হওয়ার আশঙ্কা প্রবল, যা কৃষকদের জন্য ব্যাপক ক্ষতির কারণ হবে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানিয়েছেন, বজরা ও থেতরাই ইউনিয়নের কিছু নিম্নাঞ্চলে পানি উঠতে শুরু করেছে। তিনি দ্রুত ত্রাণ কর্মকর্তাদের পাঠিয়ে সাহায্য কার্যক্রম শুরু করেছেন এবং নিজেও শিগগিরই সেখানে যাবেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, জেলায় পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার, চাল এবং নগদ অর্থ মজুদ রয়েছে। তাই আপাতত খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো সংকট নেই।
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
