তিন সাংবাদিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে জিডি
প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৫, ১১:১৭
লক্ষ্মীপুরের রায়পুরে প্রাণিসম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ডা. মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সাংবাদিক রায়পুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ঘটনার সূত্রপাত হয় অনিয়ম সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর। এরপর ডা. মোফাজ্জল হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সাংবাদিক জাকির হোসেন (আমার দেশ), মোবারক হোসেন (গণমুক্তি) ও নাঈম হোসেন (সকালের সময়)-এর ছবি প্রকাশ করে মন্তব্য করেন, “এই সব সাংবাদিক লেবাসধারী লোকদের ভুয়া নিউজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের দুর্গ গড়ে তুলুন এবং সমাজের চাঁদাবাজি বন্ধ করুন... এখনই সময় এদের শিক্ষা দেওয়ার।”
ফেসবুকে এ ধরনের পোস্ট ছড়িয়ে পড়ার পর সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ওই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। রায়পুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ এক বিবৃতিতে বলেন, “প্রাণিসম্পদ কর্মকর্তার এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিক সমাজ কখনোই মেনে নেবে না। তাকে সাংবাদিকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে অভিযুক্ত ডা. মোফাজ্জল হোসেন পাল্টা অভিযোগে বলেন, “জাকিরসহ তিন সাংবাদিক আমার অফিসে এসে চাঁদা দাবি করেছেন। আমি কোনো মিথ্যা প্রচার করিনি, বরং অপসাংবাদিকতার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমি আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত।”
এ বিষয়ে রায়পুর থানার এসআই সুদীপ্ত নাথ দীপ্ত বলেন, “সাংবাদিকদের করা জিডির অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। আগামী ৫ অক্টোবর আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।”
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম ফজলুল হক বলেন, “সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের অধিকার। তবে মিথ্যা সংবাদ হলে তার আইনি প্রতিকার আছে। কিন্তু কোনো সরকারি কর্মকর্তার পক্ষে সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো উচিত নয়। আমি বিষয়টি তদন্ত করব।”
এদিকে সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় স্থানীয় সাংবাদিক সমাজ একযোগে আইনগত ও সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
