২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:৪২

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৫, ১৩:০৮

খুলনার দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে তানভীর হাসান শুভ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পশ্চিমপাড়া শাহী জামে মসজিদসংলগ্ন নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। শুভ ঘরের ভেতরে মেঝেতে ঘুমিয়ে ছিলেন। একই ঘরে তার মা ও ছোট ভাইও ছিলেন। হঠাৎ জানালা দিয়ে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে শুভ গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেন, তিনি হেডফোনে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। পরে রুমে গিয়ে তারা গুলির তিনটি খোসা খুঁজে পান। শুভকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার শরীরে একাধিক গুলির চিহ্ন পান। ঢাকায় নেওয়ার প্রস্তুতির সময় সকাল সাড়ে সাতটায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবার জানায়, শুভ একজন ভদ্র ও শিক্ষিত যুবক ছিলেন। সম্প্রতি বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তার কোনো শত্রু ছিল না, তবে কিছুদিন ধরে অচেনা লোকজন তাকে হুমকি দিচ্ছিল। পরিবারের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, হত্যার কারণ উদঘাটনে একাধিক টিম কাজ করছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গুলির খোসা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন