র্যাবের ওপর হামলা করে কুখ্যাত সন্ত্রাসীকে ছিনতাই
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৫০
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কুখ্যাত সন্ত্রাসী সাহেব আলীকে আটকের পর হামলার শিকার হয়েছেন র্যাব সদস্যরা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকায় তার সহযোগীরা র্যাবের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় র্যাবের তিন সদস্য ও স্থানীয় রানা নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আহত র্যাব সদস্যদের মধ্যে দুজনের নাম জানা গেছে— তুহিন ও ফাহিম।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল সাদা পোশাকে সাহেব আলী (৩৮) ও তার এক সহযোগীকে আটক করে। সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ডজনখানেক মামলা রয়েছে।
আটকের পর দুই র্যাব সদস্য তাদের পাহারায় চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় প্রায় ৮-১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে হামলা চালায়। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সহযোগীরা সাহেব আলীকে ছিনিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ফয়েজ আহমেদ বলেন, “দুজন র্যাব সদস্য সাহেব আলীকে বসিয়ে রেখেছিল। হঠাৎ কয়েকজন যুবক দৌড়ে এসে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যে তারা সাহেব আলীকে নিয়ে পালিয়ে যায়।”
র্যাব-১১ এর সিপিএসসি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। তবে সাহেব আলীকে ছিনিয়ে নেওয়ার বিষয়ে তিনি মন্তব্য করেননি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাহেব আলী ও তার সহযোগীদের ধরতে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান শুরু করেছে।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
