২২ জুলাই ২০২৬, বুধবার, ০৫:১৩

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

বৃদ্ধ বাউল ফকিরের চুল-দাড়ি কেটে দেয়ার ঘটনায় গ্রেপ্তার ১

বৃদ্ধ বাউল ফকিরের চুল-দাড়ি কেটে দেয়ার ঘটনায় গ্রেপ্তার ১

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:০৬

ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধ বাউল ফকির হালিম উদ্দিন আকন্দের চুল ও দাড়ি জোরপূর্বক কেটে দেয়ার ঘটনায় মজনু মিয়া (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ নগরী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান। তিনি জানান, মজনু ওই ঘটনার এজাহারভুক্ত আসামি।

এর আগে, শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগীর ছেলে মো. শহীদ আকন্দ বাদী হয়ে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার বিবরণে হালিম উদ্দিন বলেন, “ঘটনার দিন আমি বাজারে গেলে কয়েকজন লোক আমাকে জোর করে ধরে আমার চুল ও দাড়ি কেটে দেয়। আমি অনেক চেষ্টা করেও রক্ষা পাইনি। তখন আমি শুধু আল্লাহর কাছে বিচার দিয়েছি। এখন পরিবারের চাপে থানায় অভিযোগ দিয়েছি, দেখি কী হয়।”

তিনি আরও জানান, “ঘটনার সময় ৮–৯ জন ছিল, বাইরের দুজন লোকসহ। তাদের মধ্যে এলাকার নয়ন ও মজনু মিয়া ছিল। তারা এখনও এলাকায় আছে এবং আমাকে ভয় দেখাচ্ছে। আমার মান–ইজ্জত ক্ষুণ্ণ করেছে, আমি বিচার চাই।”

স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা হালিম উদ্দিন আকন্দ স্থানীয়দের কাছে ‘হালিম ফকির’ নামে পরিচিত। দীর্ঘ ৩৭ বছর ধরে তিনি চুল ও দাড়ি না কেটে সufi-ভাবধারায় জীবনযাপন করছেন। তিনি হজরত শাহজালাল (র.) ও শাহ পরান (র.)-এর ভক্ত এবং নিজ এলাকায় টুকটাক কবিরাজি করতেন।

প্রতিবেশীরা জানান, হালিম উদ্দিন কোনো মানসিক রোগী নন। স্বাভাবিক জীবনযাপন করতেন এবং বাজারে যাতায়াত করতেন। তিনি দুই সন্তানের জনক এবং এক সময় কৃষিকাজ করলেও পরে ফকিরি জীবনে প্রবেশ করেন।

ঘটনার সূত্রপাত কোরবানির ঈদের কয়েক দিন আগে, যখন কাশিগঞ্জ বাজারে হঠাৎ একদল লোক এসে তার মাথার জট ও দাড়ি কেটে দেয়। হালিম উদ্দিন বাধা দেওয়ার চেষ্টা করলেও সংখ্যায় বেশি হওয়ায় তিনি প্রতিরোধ করতে পারেননি।

আরও পড়ুন