২২ জুলাই ২০২৬, বুধবার, ০৫:১৩

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

শ্রীমঙ্গলে গ্যাস লাইন লিকেজে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু

শ্রীমঙ্গলে গ্যাস লাইন লিকেজে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নের ইলামপাড়া গ্রামে তেল-গ্যাস লাইন লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে আহত বাবা ও ছেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর মারা গেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে শেভরনের ভূগর্ভস্থ তেল লাইনে লিকেজের ফলে আগুন লাগে। নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা বশির মিয়া ও তার ছেলে রেদোয়ান আহমদ।
 
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে শেভরনের ভূগর্ভস্থ তেল লাইনে লিকেজ দেখা দেয়। এতে তেল জাতীয় পদার্থ আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় জয়তী নামক একটি পাহাড়ি ছড়ায় (খাল) বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠতে দেখা যায়।
  
মঙ্গলবার রাতে বশির মিয়া তার ছেলে রেদোয়ানকে নিয়ে ওই খালে মাছ শিকারে গেলে হঠাৎ আগুন ধরে তারা দুজন অগ্নিদগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

আরও পড়ুন