২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:২০

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

চলন্ত ট্রেনে সন্তান প্রসব, মা-শিশু সুস্থ

চলন্ত ট্রেনে সন্তান প্রসব, মা-শিশু সুস্থ

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫৫

চুয়াডাঙ্গা থেকে সন্তান প্রসবের জন্য যশোরে আসার পথে চলন্ত ট্রেনেই সন্তান জন্ম দিয়েছেন রেশমা খাতুন (২৭) নামের এক প্রসূতি।

শুক্রবার দুপুরে দর্শনার কাছে ট্রেনের ভেতরেই ছেলেসন্তানের জন্ম হয়।

যশোর রেলস্টেশনে পৌঁছেই ফায়ার সার্ভিসের সহায়তায় মা ও নবজাতককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ও নার্সদের তাৎক্ষণিক সেবায় বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।

রেশমা খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জামদানি গ্রামের রনির স্ত্রী এবং যশোর শহরের শংকরপুর টার্মিনাল এলাকার বাসিন্দা শাহাবুদ্দিনের মেয়ে। এ দম্পতির আরও দুইটি ছেলে রয়েছে।

সন্তান জন্মের সময় রেশমার সঙ্গে তার মা মনোয়ারা খাতুন ছিলেন। যশোরে পৌঁছার আগেই ট্রেনেই সন্তান জন্ম হলে দ্রুত তাকে হাসপাতালে আনা হয়।

আরও পড়ুন