চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভেল্যুশনারি অ্যালায়েন্সের দুই নেতা আটক
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২১:৩৭
ভোলায় মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভেল্যুশনারি অ্যালায়েন্সের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন— ভোলা জেলা কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. রাকিব হোসেন (৩০) ও সিনিয়র সদস্যসচিব হাসান মুনতাছির রহমান (২০)। রাকিব সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে এবং মুনতাছির একই ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত ১৯ জুন পশ্চিম ইলিশা ইউনিয়নে আল আমিন নামের এক ব্যক্তির বাড়িতে চুরি হয়। পরদিন দায়ের করা মামলার ভয় দেখিয়ে রাকিব ও মুনতাছির স্থানীয় শেখ ফরিদের নাতি মো. জিতুকে আসামি করার হুমকি দেন এবং মামলা থেকে রেহাই দেওয়ার আশ্বাসে চাঁদা দাবি করেন।
গত ২৬ জুলাই তারা শেখ ফরিদের বাড়িতে গিয়ে পুলিশের সঙ্গে ‘ম্যানেজ’ করার কথা বলে দুই লাখ টাকা দাবি করেন। একাধিকবার চাপ প্রয়োগের পর ফরিদ প্রথমে দেড় লাখ টাকা এবং পরে আরও ১০ হাজার টাকা তাদের দেন। সর্বশেষ আবারও ২০ হাজার টাকা দাবি করলে ভুক্তভোগীরা থানায় গিয়ে চাঁদাবাজির সত্যতা পান এবং মামলা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার জানান, মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আদায়কৃত টাকার মধ্যে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁদাবাজির কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এএসপি রিপন চন্দ্র সরকার।
আরও পড়ুন
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
