পিআর পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত: চরমোনাই পীর
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৩৭
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ৫ আগস্টের পর দেশের পরিবর্তনের সুযোগ এসেছে।
তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছরে যে পদ্ধতি ফেল করেছে, সে পদ্ধতিতে আর নির্বাচন চাই না। পুরানো পদ্ধতিতে আবার খুনিরা, চাঁদাবাজরা, স্টেশন-ঘাট দখলকারীরা আসবে, তাদের জন্য কেউ জীবন দেয়নি।
রোববার (৭ সেপ্টেম্বর) জামালপুর শহরের ফৌজদারি এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি পিআর (প্রতিশত অনুপাতে) নির্বাচনের পক্ষে মত প্রকাশ করে বলেন, “পিআর পদ্ধতিতে ভোটারের মূল্যায়ন হবে, এককভাবে সরকার ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকবে না, ফ্যাসিস্ট চরিত্র তৈরি হবে না, গুন্ডা বা কালো টাকার দৌরাত্ম্য সৃষ্টি হবে না, নির্বাচনের সেন্টার দখলের সুযোগ থাকবে না।” তিনি নির্বাচনের সবচেয়ে বড় সংস্কার হিসেবে পিআর পদ্ধতিকে উল্লেখ করেন।
পীর আরও বলেন, “৩৫ থেকে ৪০ শতাংশ ভোট পেয়ে এককভাবে দেশ চালানো হয়, তারপর সংবিধান ইচ্ছেমতো পরিবর্তন করা হয়। এটা কি মামাবাড়ির রান্নাবাড়ির খেলা? ৪০ শতাংশ ভোট পাবেন আর ৬০ শতাংশ ভোটের কোনো মূল্য থাকবে না?”
সমাবেশে ইসলামী আন্দোলনের জামালপুর জেলা সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, সদস্য সৈয়দ ইউনুছ আহাম্মদসহ দলীয় নেতাকর্মীরা।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
