সেই মতিউরকে বিশেষ সুবিধা দেয়ায় ১১ পুলিশ সাময়িক বরখাস্ত
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৩৪
আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানকে আদালত থেকে ফেরত নেওয়ার পথে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে এক এসআইসহ ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) এক অফিস আদেশে এ বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। বরখাস্তকৃতরা হলেন—এসআই আবুল কাশেম এবং কনস্টেবল মনিরুজ্জামান, কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভির রহমান, আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের অফিস আদেশে বলা হয়, ১২ আগস্ট কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে মতিউর রহমানকে ঢাকার বিশেষ জজ আদালতে হাজির করতে নিয়ে যাওয়া হয়। ফেরার পথে এসকর্ট টিম একটি স্থানে যাত্রাবিরতি করে এবং সেখানে হাজতিকে আলাদা কক্ষে বসিয়ে খাবার খাওয়ানো হয়, যা নিয়ম বহির্ভূত।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ ওঠে, পুলিশের কিছু সদস্য মতিউরকে বিশেষ সুবিধা প্রদানের বিনিময়ে উৎকোচ গ্রহণ করেছেন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, এসকর্ট টিমের ইনচার্জ দায়িত্ব পালনে শৈথিল্য দেখিয়েছেন এবং অন্যান্য সদস্যরাও নিয়মভঙ্গ প্রতিরোধে কোনো উদ্যোগ নেননি। এতে পুলিশের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
এ ঘটনায় বরখাস্ত থাকা অবস্থায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নিয়মিত রোলকল, পিটি ও প্যারেডে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা নিয়ম অনুযায়ী নির্ধারিত ভাতা পাবেন।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
