দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়লেন আল আমিন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:২০
কিশোরগঞ্জের কটিয়াদীতে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছেড়েছেন আল আমিন (৩০) নামে এক গাড়ি ব্যবসায়ী। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার একটি গ্যারেজের সামনে এই ঘটনা ঘটে।
আল আমিন উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টঘড়িয়া গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন গাড়ি ব্যবসায়ী এবং নিজেও পিকআপ চালান।
জানা গেছে, গত এক বছর ধরে অনলাইনের ‘নাইন অ্যাপস’ নামের একটি প্ল্যাটফর্মে নিয়মিত জুয়া খেলতেন আল আমিন। এই জুয়ার নেশায় পড়ে তিনি প্রায় ৮ লাখ টাকা হারিয়েছেন। এমনকি নেশা পূরণ করতে নিজের দুটি গাড়ি— একটি টমটম ও একটি পিকআপ পর্যন্ত বিক্রি করে দিয়েছেন।
আল আমিনের চাচা এখলাস মিয়া বলেন, আল আমিন একজন পরিশ্রমী ছেলে ছিল। তার গাড়ি ভাড়া থেকেই সংসার ভালোভাবে চলছিল। কিন্তু জুয়ার নেশায় পড়ে সে ধ্বংসের দিকে চলে যায়। এখন সে সবকিছু হারিয়ে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। পরিবারের সামনে প্রতিজ্ঞা করেছে, আর কখনো জুয়া খেলবে না।
পরিবার ও স্থানীয়দের বিশ্বাস অর্জনে আল আমিন সোমবার দুপুরে ৬ লিটার দুধ দিয়ে জনসমক্ষে গোসল করেন এবং আনুষ্ঠানিকভাবে জুয়া ছাড়ার ঘোষণা দেন।
আল আমিন বলেন, স্থানীয় কিছু মানুষের কাছ থেকেই অনলাইনে জুয়া খেলা শিখেছিলেন। প্রথমদিকে কিছু লাভ হলেও পরে সব হারিয়ে ফেলেন। তিনি জানান, পিকআপ ও টমটম ভাড়া দিয়ে যা আয় হতো, তা দিয়েই সংসার চলত। সেই আয়-রোজগার আজ শেষ।
তিনি আরও বলেন, ‘জুয়া খেলেই আমি আমার জীবনের সবকিছু শেষ করে ফেলেছি। জমানো টাকা, গাড়ি—সব হারিয়েছি। আমি এখন তওবা করে বলছি, যত দিন বেঁচে থাকব আর কোনোদিন জুয়া খেলব না। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি সত্যিই এই আসক্তি থেকে মুক্তি পেতে পারি।’
আরও পড়ুন
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
