জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে টানা ৯ দিনের ছুটি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১১:১৭
গ্রীষ্মকালীন ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ১০ জুলাই থেকে শুরু হওয়া এ ছুটিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার (৮ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, আগামী ১২ জুলাই (রোববার) থেকে ১৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক অফিস বন্ধ থাকবে।
এর আগে ১০ ও ১১ জুলাই (শুক্র ও শনিবার) সরকারি সাপ্তাহিক ছুটির কারণে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আবার গ্রীষ্মকালীন ছুটি শেষে ১৭ ও ১৮ জুলাই (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৯ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির সময়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এ সময়ে একাডেমিক কার্যক্রম, পরীক্ষা কিংবা অন্যান্য শিক্ষা-সংক্রান্ত কার্যক্রম চলবে কি না, সে বিষয়ে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে এসব কার্যক্রম আগের সিদ্ধান্ত অনুযায়ী চলবে কি না, তা নিয়ে নতুন কোনো ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ।
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
