২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:৩৩

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

এবারের বাজেট হবে বাস্তবমুখী ও জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী

এবারের বাজেট হবে বাস্তবমুখী ও জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১৩:১৫

এবারের জাতীয় বাজেট সুন্দর, স্বাভাবিক, বাস্তবমুখী ও জীবনবান্ধব হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রস্তাবিত বাজেট সব শ্রেণি-পেশার মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) ১৮তম কার্যদিবসে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের বাজেটে ৬১টি পণ্যের শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রয়েছে।

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এবারই প্রথম বাজেট ঘোষণার পর কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি।”

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, “দেশের নানামুখী সংকটকে আমরা অস্বীকারও করতে চাই না, আবার অজুহাতও বানাতে চাই না।” তিনি উল্লেখ করেন, অতীতে অর্থ পাচারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে এখন একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন