বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ০১:২৪
ইংল্যান্ডে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার পূর্বেই বড় অর্জনের সুখবর পেল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২৮ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের যোগ্যতা নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন যোগ্যতা নির্ধারণ পদ্ধতি অনুযায়ী, ২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপ থেকে শীর্ষ চারটি করে মোট আটটি দল পরবর্তী আসরে সরাসরি জায়গা পাবে। গ্রুপ ‘এ’-তে সেরা চারের মধ্যে থেকে বাংলাদেশ এই সুযোগ নিশ্চিত করেছে।
বাংলাদেশের সঙ্গে একই গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, গ্রুপ ‘বি’ থেকে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা পরবর্তী বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে।
স্বাগতিক হওয়ায় পাকিস্তান আগেই ২০২৮ বিশ্বকাপের মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করে রেখেছে। বাকি একটি সরাসরি টিকিটের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। আগামী ৬ জুলাই প্রকাশিতব্য আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দশম ও শেষ দলটির নাম চূড়ান্ত হবে।
এদিকে, আইসিসি ২০২৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রথম নারী চ্যাম্পিয়ন্স ট্রফির অংশগ্রহণের কাঠামোও ঘোষণা করেছে। স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দল এই টুর্নামেন্টে খেলবে। সম্ভাব্য দলগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
বাছাইপর্বের বাধা পেরোনোর প্রয়োজন না থাকায় সরাসরি বিশ্বকাপের মূল আসরে জায়গা নিশ্চিত করা বাংলাদেশ নারী দলের জন্য বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এটি দলের ধারাবাহিক উন্নতি এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক অবস্থানেরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
