ইরানকে টোল দেওয়া জাহাজগুলোকে আটকের নির্দেশ ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ২১:০৩
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় যে সব জাহাজ ইরানকে কোনো ধরনের টোল দিয়েছে, সেগুলোকে আটক করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি অচিরেই তাদের নৌবাহিনী দিয়ে হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়েছেন।
রোববার (১২ এপ্রিল) নিজস্ব সামাজিকমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
এতে ট্রাম্প বলেন, ইরান কৃত্রিমভাবে সংকট তৈরি করে আন্তর্জাতিক নৌ চলাচলে বাধা দিচ্ছে এবং বিশ্বকে চাঁদাবাজির মধ্যে ফেলছে। পাশাপাশি ইরানকে অবৈধভাবে টোল প্রদানকারী কোনো জাহাজই নিরাপদে চলাচল করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।
তিনি দাবি করেন, ইরান কেবলমাত্র কোথাও মাইন পাতা আছে এমন আশঙ্কা দেখিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, যার ফলে প্রণালি দিয়ে জাহাজের স্বাভাবিক প্রবেশ ও প্রস্থান ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কোনো দেশ এ ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না। হরমুজ প্রণালিতে ইরান যে মাইন পেতে থাকতে পারে, তা অপসারণের কার্যক্রমও শুরু করা হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, যদি কোনো ইরানি বাহিনী যুক্তরাষ্ট্র বা শান্তিপূর্ণ জাহাজের ওপর হামলা চালায়, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে।
ট্রাম্প আরও দাবি করেন, ইরান ইতোমধ্যেই তাদের সামরিক শক্তির বড় অংশ হারিয়েছে এবং বর্তমান পরিস্থিতির জন্য দেশটির পারমাণবিক কর্মসূচিকেই দায়ী করেন। পাশাপাশি শীঘ্রই ইরানের ওপর একটি অবরোধ (ব্লকেড) শুরু হতে যাচ্ছে, যেখানে অন্যান্য দেশও অংশ নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
