০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:১২

শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

এআই প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার ঘোষণা পুতিনের

এআই প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার ঘোষণা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ২০:৫০

রাশিয়ার অর্থনীতি, প্রতিরক্ষা ও সরকারি প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বাস্তবায়নের জন্য একটি জাতীয় পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

শুক্রবার এআই উন্নয়ন বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বৈশ্বিক এই প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারলে রাশিয়ার সার্বভৌমত্ব ও অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। রাশিয়ার সংবাদমাধ্যম আরটি এই খবর নিশ্চিত করেছে।

বৈঠকে পুতিন অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিল্পসহ দেশের প্রতিটি স্তরে এআই এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সংযোজন ঘটানোর আহ্বান জানান। তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা আজ অর্থনীতি ও সামাজিক সম্পর্কের নতুন চিত্র গড়ে তুলছে। আমাদের অবশ্যই বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির মালিক হতে হবে এবং সম্পূর্ণ স্বনির্ভর দেশীয় পণ্যের ওপর নির্ভর করতে হবে।” পুতিন মনে করেন, দেশের নিরাপত্তার স্বার্থেই রাশিয়াকে নিজস্ব এআই ইকোসিস্টেম গড়ে তুলতে হবে, যাতে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা না থাকে।

পুতিন ভাষা মডেল ও নিউরাল নেটওয়ার্কের অভাবনীয় উন্নতির কথা উল্লেখ করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন মানুষের সাহায্য ছাড়াই নিজের কাজ পরিকল্পনা ও মূল্যায়ন করতে শিখছে। এআই এজেন্টগুলোর এই ক্রমবর্ধমান স্বাধীনতা ও সক্ষমতাকে রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ও লজিস্টিকস খাতে ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন