রাঙামাটিতে ডিজিটাল ফুয়েল কার্ড চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ১৫:৩৪
রাঙামাটিতে শুরু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ডের কার্যক্রম। জ্বালানি সংগ্রহে স্বচ্ছতা আনা এবং পাম্পগুলোর বিশৃঙ্খলা এড়াতে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে এই ব্যবস্থা চালু করা হয়েছে। তবে ডিজিটাল এই পদ্ধতিতে জ্বালানি নিতে গিয়ে বিপাকে পড়ছেন ইন্টারনেট সুবিধাবঞ্চিত প্রান্তিক মানুষ ও কৃষকরা।
বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে শহরের চারটি পাম্পের সামনে ঝুলছে কিউআর কোড সম্বলিত ব্যানার। প্রশাসনের এই নতুন নিয়মে, নিবন্ধিত গ্রাহকরা কোড স্ক্যান করার পরই পাচ্ছেন কাঙ্ক্ষিত তেল।
পুলিশ ও জেলা প্রশাসন জানায়, অধিক জ্বালানি মজুদ রোধ এবং অপ্রয়োজনীয় ভিড় এড়াতেই এই ডিজিটাল প্ল্যাটফর্ম। কার্ড স্ক্যান করলেই গ্রাহকের পূর্ববর্তী লেনদেনের পরিমাণ ও সময় চলে আসছে স্ক্রিনে। ফলে একই ব্যক্তি বারবার তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরির সুযোগ পাচ্ছেন না। এই ডিজিটাল উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ভোক্তারা বলছেন, এই কার্ড চালু হওয়াতে অতিরিক্ত তেল সংগ্রহ করে মজুদ করার সুযোগ বন্ধ হবে পাশাপাশি তেল বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরবে। তবে পাহাড়ের দুর্গম এলাকার বাসিন্দা, যাদের কাছে স্মার্টফোন বা ইন্টারনেট সুবিধা নেই এবং অনেক সাধারণ মানুষের ডিজিটাল জ্ঞান না থাকায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না।
মেসার্স হিল ভিউ ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. ইসমাইল বলেন, ‘ফুয়েল কার্ডেও মাধ্যমে তেল সরবরাহ শুরু হয়েছে। এতে ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফিরে এসেছে।’
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
