২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০৩:২০

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

কেন্দুয়ায় জমি সংক্রান্ত সংঘর্ষে বৃদ্ধ নিহত

কেন্দুয়ায় জমি সংক্রান্ত সংঘর্ষে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ০২:০০

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আবু সাদেক ভুইয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আবু সাদেক ভুইয়া ওই গ্রামের মৃত তাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে আবু সাদেক ভুইয়ার সঙ্গে তার ভাই ফিরোজ মিয়া (৪৭) এবং চাচাতো ভাই মামুন মিয়ার (৪২) মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ভাতিজা জুনাইদ মিয়া (১৮) সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের এক পর্যায়ে আবু সাদেক ভুইয়া অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, পারিবারিক জমি বিরোধের জেরে বাগবিতণ্ডার এক পর্যায়ে আবু সাদেক ভুইয়া অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরো জানান, মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন