তরমুজ দিয়ে সহজে তৈরি করতে পারবেন যে ৪টি রেসিপি
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ২৩:৪২
গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় তরমুজ। মৌসুমী এই ফল খেতে খুবই সুস্বাদু ও রসালো, তেমনি উপকারীও বটে। তাই এই গরমে শরীর এবং মন কে প্রশান্তি দিতে অনেকেই নানান ভাবে তরমুজ খেয়ে থাকেন।
তবে একঘেয়ে কোণো খাবারই খেতে ভালো লাগে না। তাই তরমুজের ৩ ভিন্ন রকম পদের রেসিপি নিয়ে এবারের আয়োজন। চলুন জেনে নি -
১. তরমুজের সালাদ
উপকরণ: তরমুজ আধা কাপ, পাকা পেঁপে আধা কাপ, পাকা কলা আধা কাপ, কমলা ১টি, কিশমিশ ১ টেবিল চামচ, বাদাম গুঁড়া ১ টেবিল চামচ, আনার ২ টেবিল চামচ, মধু ২ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, বাঙ্গি ১ কাপ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ ও বিট লবণ স্বাদমতো। ইচ্ছা হলে পছন্দমতো যেকোনো পাকা মিষ্টি ফল দেওয়া যায়।
প্রণালি: ওপরের সব উপকরণ টুকরা করে একসঙ্গে মিশিয়ে ঢেকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। চাইলে সঙ্গে টক দইও দিতে পারে। কারণ টক দই শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।
২. তরমুজের কুলফি
উপকরণ: ঘন দুধ ১ কাপ, হুইপড ক্রিম আধা কাপ, কর্ন ফ্লাওয়ার ২ চা-চামচ, চিনি ৪ টেবিল চামচ বা স্বাদমতো। আম, তরমুজ কিংবা বাঙ্গির পাল্প (বিচি ছাড়ানো) ১ কাপ, পাউরুটি ২ টুকরা (ধারের অংশ কেটে নেওয়া), পেস্তা ও কাঠবাদাম ২ টেবিল চামচ, কেওড়া আধা চা-চামচ, জাফরান ১ চা-চামচ।
প্রণালি: দুধ জ্বাল দিয়ে ঘন করে তাতে ক্রিম, বাদাম ও পাউরুটি ছাড়া তরমুজ সহ বাকি সব উপকরণ মিশিয়ে নিন। এটি ঠান্ডা করে নিন। পাউরুটির সাদা অংশ পানিতে ভিজিয়ে চিপে নিয়ে দুধের মিশ্রণে দিয়ে দিন। ছোট ছোট টুকরা করে দিন। যতটা সম্ভব মিশিয়ে নিন চামচ দিয়ে। এবার ক্রিম, বাদামসহ মিশ্রণটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ছাঁচে দিয়ে ১২ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন। বের করে পরিবেশন করুন।
৩. আম-তরমুজ স্মুদি
উপকরণ: তরমুজের রস বিচিছাড়া চার কাপ, লেবুর রস দুই চা-চামচ, চটকানো আম দুই কাপ, গুঁড়া দুধ তিন টেবিল চামচ, চিনি এক চা-চামচ, লবণ আধা চা-চামচ ও বিট লবণ আধা চা-চামচ।
প্রণালি: আধা কাপ পানিতে গুঁড়া দুধ গুলিয়ে নিন। চটকানো আম মেশান এতে। বরফ জমানোর পাত্রে এই মিশণ ঢেলে ১০ ঘণ্টা ফ্রিজে রেখে জমিয়ে নিন। এ ছাড়া তরমুজ সহ বাকি সব উপকরণ ব্লেন্ডার বা মিক্সারে ঢেলে কিছু বরফকুচি দিয়ে ব্লেন্ড করে নিন। এবার বড় গ্লাসে ঢেলে জমানো আমের কিউব দিয়ে পরিবেশন করুন।
৪. তরমুজের জুস
উপকরণ: বিচি ছাড়ানো তরমুজের টুকরা, দুই চা-চামচ লেবুর রস, পুদিনা পাতা, বিট লবণ, সোডা
প্রণালি: উপরের সব উপকরণ কে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর তরমুজের অবশিষ্ট অংশ ছেঁকে নিয়ে পাত্রে পরিবেশন করুন।
গরমের দিনে মনকে প্রফুল্ল ও শরীরকে সতেজ করতে উপরের রেসিপি গুলো ফলো করুন।
আরও পড়ুন
- • হামের উপসর্গে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশুর মৃত্যু
- • শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
- • কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে ধর্ষক নিহত
- • ইসরায়েলি হামলায় লেবাননে দুই বাংলাদেশি আহত
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
- • বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
