০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:০০

শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ২২:২৯

কুমিল্লায় কৃত্রিম সংকট সৃষ্টি করার দায়ে মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২৮ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর তেলিকোনা এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমিল্লা আদর্শ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এ জরিমানা আদায় করেন।

একই সময়ে উপজেলার মেসার্স জান্নাত ফিলিং স্টেশন, মেসার্স নাইমুল ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিলিং স্টেশন ও মেসার্স ইস্টার্ন সিএনজি ফিলিং স্টেশনেও অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা জানান, অভিযানের সময় তেলের মজুদ ও স্টক রেজিস্টারের তথ্যের মিল, কৃত্রিম সংকট সৃষ্টি, পরিমাপে কম দেওয়ার মতো ভোক্তা অধিকার লঙ্ঘনের বিষয়গুলো খতিয়ে দেখা হয়।

এ সময় মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্রেতাদের পণ্য সরবরাহ না করে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ফিলিং স্টেশনকে সতর্ক করা হয়েছে এবং জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন