শুধুমাত্র ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত নয়: মার্কিন দূতাবাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ১৮:২০
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবহারের ক্ষেত্রে নতুন সতর্কবার্তা জারি করেছে। শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
বার্তায় বলা হয়েছে, শুধুমাত্র ইউএস ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত নয়। কোনো ভ্রমণকারী দেশটিতে প্রবেশ করতে পারবেন কি না এবং কতদিন অবস্থান করতে পারবেন, তা নির্ধারণ করেন প্রবেশস্থলে দায়িত্বরত ইমিগ্রেশন কর্মকর্তা। ফলে বৈধ ভিসা থাকা সত্ত্বেও প্রবেশে বাধা দেওয়া হতে পারে।
দূতাবাস আরও জানায়, নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা বা ভিসার শর্ত ভঙ্গ করে কাজ করা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। বিশেষ করে পর্যটক ভিসায় চাকরি করার মতো কর্মকাণ্ড ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।
এতে বলা হয়, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্পূর্ণভাবে ভ্রমণকারীর দায়িত্ব। নিয়ম মেনে অবস্থান এবং নির্ধারিত সময় শেষে দেশে ফিরে আসার ওপর ভবিষ্যতে ভিসা পাওয়ার সম্ভাবনা নির্ভর করে।
সাম্প্রতিক সময়ে অতিরিক্ত সময় অবস্থান ও ভিসা জালিয়াতি রোধে সচেতনতা বাড়াতে দূতাবাস নিয়মিত এ ধরনের সতর্কবার্তা দিচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
