২২ জুলাই ২০২৬, বুধবার, ০৯:২৫

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

দেবীদ্বারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ২

দেবীদ্বারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ২২:১৪

কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষে আব্দুল জলিল (৭০) নামের এক বৃদ্ধের পর মমতাজ বেগম (৪৫) নামের আরো এক যাত্রী নিহত হয়েছেন। 

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

এর আগে শুক্রবার দুপুরে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় এ দুর্ঘটনায় একজন নিহত ও সিএনজিচালকসহ তিনজন গুরুতর আহত হন।

নিহত মমতাজ বেগম দেবীদ্বার পৌর এলাকার বড় আলমপুর গ্রামের চাঁনগাজী বাড়ির মৃত. খোকন মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘কুমিল্লা থেকে ব্রাক্ষণবাড়িয়াগামী ‘নিউ সুগন্ধা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দেবীদ্বারের জাফরগঞ্জে একটি যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল জলিল নামের সিএনজির এক যাত্রী নিহত হয়। আহতদের মধ্যে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতলে চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়ার পথে মমতাজ বেগমের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অপর দুজন বর্তমানে কুমেকে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর বাসচালককে গণপিটুনি দিয়ে পুুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

এ বিষয়ে মীরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ‘নিহত বৃদ্ধ আব্দুল জলিলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত জলিলের ছেলে জালাল হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। দুর্ঘটনায় আরো এক নারী নিহত হওয়ার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

মীরপুর হাইওয়ে পুলিশ পরিদর্শক (ওসি) মো. আক্তারুজ্জামান রাত ৯টায় জানান, দুর্ঘটনায় কবলিত বাসচালক রাজা মিয়াকে আটক দেখিয়ে দেবীদ্বার থানা হেফাজতে রাখা হয়েছে। মামলায় তাকে বিধি মোতাবেক চালান করা হবে।
 
আরও পড়ুন