২২ জুলাই ২০২৬, বুধবার, ০৪:৩৪

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

পাংশায় আওয়ামী লীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার

পাংশায় আওয়ামী লীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬, ২২:১৩

রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। 

শুক্রবার (৬ মার্চ) পাংশা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন মো. কেসমত আলী শেখ (৫২), উকিল মন্ডল (৭০) এবং মো. লিপু মিয়া (৪০)। এর মধ্যে কেসমত আলী শেখ পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের জাগির মালঞ্চী গ্রামের  শুকুর আলী শেখের ছেলে। তাকে পাংশা থানার  একটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে, আরেক মামলায় উকিল মন্ডল ও একটি জিআর ওয়ারেন্টভুক্ত আসিামি লিপু মিয়া গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। 

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন