মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য: হাসনাত আবদুল্লাহর ক্ষমা প্রার্থনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ২১:৫০
বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে ভিডিওতে আপত্তিকর মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।
হাসনাত আবদুল্লাহ জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে বিএনপির ওই নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়। তিনি উল্লেখ করেন, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি তাদের একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গতকাল ভিডিওটি ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ফেসবুক পোস্টে হাসনাত লিখেন, “ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে—তা নিশ্চিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।” তিনি আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ বা বিদ্বেষ ছড়ানোর সংস্কৃতিকে তারা সমর্থন করেন না।
উল্লেখ্য, ছড়িয়ে পড়া ওই ভিডিওতে হাসনাত আবদুল্লাহ একজন শিশুকে প্রশ্ন করেন, ‘মির্জা আব্বাস কী?’ উত্তরে শিশুটি বলে, ‘মির্জা আব্বাস চাঁদাবাজ’। এই ঘটনার প্রেক্ষিতেই এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ নিজের কাজের জন্য পুনরায় দুঃখ প্রকাশ করেন।
আরও পড়ুন
- • বজ্রপাতে দেশে ১২ জনের মৃত্যু
- • দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন দিলারা
- • হামের উপসর্গে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশুর মৃত্যু
- • শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
- • কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে ধর্ষক নিহত
- • ইসরায়েলি হামলায় লেবাননে দুই বাংলাদেশি আহত
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
