জামিনে মুক্তির ঘণ্টাখানেক পরই যুবককে হত্যা, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ২৩:৩৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্তির ঘণ্টাখানেকের মধ্যেই মো. ইমন (৩৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে শহরের মাসদাইর গুদারাঘাট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে।
গ্রেপ্তাররা হলেন মো. রায়হান ওরফে ডিপজল (২৮) ও মো. সেতু (১৯)। রায়হানকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন কারাভোগের পর ওইদিন রাত সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান ইমন। বাড়িতে ফেরার কিছুক্ষণ পর ফেরদৌস নামের এক ব্যক্তি মুঠোফোনে তাকে শহরের গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগ এলাকার বাবুল মিয়ার বাসায় ডেকে নেন। সেখানে নিয়ে তাকে সন্ত্রাসী জাহিদ, হৃদয়সহ কয়েকজনের হাতে তুলে দেওয়া হয়।
ইমনের বাবা ওমর খৈয়াম বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে যায়। তারপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাড়িতে ঢোকার চেষ্টা করলে সেখানেও তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইমনকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব-১১ নারায়ণগঞ্জের উপপরিচালক কোম্পানির কমান্ডার এসপি মো. আব্দুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে রায়হান ও সেতুকে গ্রেপ্তার করা হয়। রায়হানের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
