০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:০০

শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: আটকা পড়ে ‘দুঃস্বপ্ন’ কাটালেন নুসরাত ফারিয়া

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: আটকা পড়ে ‘দুঃস্বপ্ন’ কাটালেন নুসরাত ফারিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ০২:০৪

ইরানসহ মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার জেরে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চলমান বৈশ্বিক অস্থিরতায় দীর্ঘ সময় আটকে থাকার পর এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে দিনটিকে ‘দুঃস্বপ্নের মতো’ বলে অভিহিত করেছেন তিনি।

নুসরাত ফারিয়া জানান, তার ইস্তাম্বুল থেকে দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধের কারণে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আকাশপথ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তা তৈরি হয়। বিমানবন্দরের থমথমে পরিবেশ তাকে গভীরভাবে নাড়া দেয়। স্ট্যাটাসে তিনি লেখেন, “ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ, ইউএই-এর আকাশপথ বন্ধ। মুহূর্তের মধ্যে সবকিছু থেমে গেল। এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে—এত অনিশ্চয়তা, এত চাপ, এত ভয়।”

ভয়াবহ এই পরিস্থিতির মধ্যেও আল্লাহর রহমত এবং বন্ধুদের নিঃস্বার্থ ভালোবাসা তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেয়নি বলে জানান এই অভিনেত্রী। ফারিয়া বলেন, “ইস্তাম্বুলে আমার বন্ধু আর তার পরিবার যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, বারবার খোঁজ নিয়েছে এবং আমার নিরাপত্তা নিশ্চিত করেছে, তা কোনোদিন ভুলব না। তাদের যত্ন আর ভালোবাসা আজ আমাকে শক্ত রেখেছে।”

অবশেষে সব বাধা কাটিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন নুসরাত ফারিয়া। তবে বাড়ি ফেরার স্বস্তি থাকলেও যুদ্ধের ভয়াবহতা আর মানুষের হাহাকার দেখে তার মন ভারাক্রান্ত। সবশেষে তিনি প্রার্থনা করেন, পৃথিবীটা যেন আবার শান্ত ও নিরাপদ হয়ে ওঠে। 

আরও পড়ুন