ভাইরাল বিজয়-রাশমিকার বিয়ের প্রথম ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৪৭
দীর্ঘদিনের গুঞ্জন আর ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বৃহস্পতিবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের প্রথম ঝলক প্রকাশ করেন এই নবদম্পতি।
প্রকাশিত ছবিতে দেখা যায়, চিরাচরিত দক্ষিণী আভিজাত্যে সেজেছেন এই ‘বিরোশ’ জুটি। বিজয় দেবরাকোন্ডা পরেছিলেন সাদা ধুতি ও লাল রঙের জমকালো উত্তরীয়। অন্যদিকে, রাশমিকা বেছে নিয়েছিলেন লাল টুকটুকে কারুকার্যখচিত শাড়ি ও নজরকাড়া সোনার গয়না। দক্ষিণ ভারতীয় ঐতিহ্য মেনে কুনজর থেকে বাঁচতে দুজনের গালেই ছিল কালো তিল। তেলুগু রীতির পাশাপাশি রাশমিকার কর্ণাটকের কোডাভা রীতিতেও বিয়ের বিশেষ কিছু নিয়ম পালন করা হয়।
বিয়ের ছবি শেয়ার করে অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ক্যাপশনে লেখেন, “আমি বুঝেছি আমার ওকে দরকার। ও পাশে থাকলে মনে হয় আমি যেন ঘরেই আছি। আমি আমার প্রিয় বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছি।” অন্যদিকে রাশমিকাও বিজয়ের উদ্দেশ্যে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে দীর্ঘ পোস্ট দিয়েছেন। ভক্তদের কাছে এই জুটি ‘বিরোশ’ নামে পরিচিত, যারা ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমার সেট থেকে একে অপরের কাছাকাছি আসেন।
গত কয়েক বছর ধরে তাঁদের প্রেম ও বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে অসংখ্য জল্পনা চললেও সব সময় বিষয়টি এড়িয়ে গেছেন এই দুই তারকা। তবে বিয়ের পিঁড়িতে বসে মনের সব কথা উজাড় করে দিলেন তাঁরা। বর্তমানে এই তারকা দম্পতির রাজকীয় বিয়ের ছবিগুলো ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই নবদম্পতি।
আরও পড়ুন
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
