০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৯:১২

শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

বিজয়–রাশমিকার বিয়ের কার্ড ভাইরাল

বিজয়–রাশমিকার বিয়ের কার্ড ভাইরাল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:৪৪

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে সম্পর্কের গুঞ্জন নতুন কিছু নয়। কখনো একসঙ্গে প্রকাশ্যে দেখা যাওয়া, কখনো আবার রহস্যময় নীরবতা—সব মিলিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। এবার সেই আলোচনায় যুক্ত হয়েছে নতুন মোড়—কথিত বিয়ের আমন্ত্রণপত্র।

মাসের শুরুতে গুঞ্জন ওঠে, রাজস্থানের ঐতিহ্যবাহী শহর উদয়পুর-এর একটি ঐতিহাসিক প্রাসাদে বসতে যাচ্ছে তাদের বিয়ের আসর। যদিও রাশমিকার ঘনিষ্ঠ সূত্র তখনই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেয়।

তবে সেই জল্পনা থামার আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি কথিত বিয়ের কার্ড, যেখানে ২৬ ফেব্রুয়ারি তারিখ উল্লেখ রয়েছে। কার্ড অনুযায়ী, ঘনিষ্ঠ পরিবার ও স্বজনদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পরবর্তীতে বড় পরিসরে উদযাপনের পরিকল্পনার কথাও সেখানে উল্লেখ আছে।

এছাড়া জানা যাচ্ছে, বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দরাবাদের কৃষ্ণা বানজারা হিলস এলাকায় একটি প্রীতিভোজের আয়োজন করা হতে পারে।

তবে বিয়ের কার্ডে থাকা তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। ফলে বিষয়টি এখনো জল্পনা-কল্পনার মধ্যেই রয়েছে।

এরই মধ্যে রবিবার রাতে আলাদাভাবে হায়দরাবাদ বিমানবন্দরে দেখা গেছে দুই তারকাকে, যা নতুন করে আলোচনা উসকে দিয়েছে।

আরও পড়ুন