২২ জুলাই ২০২৬, বুধবার, ০৮:৫৮

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

গণভোটে প্রদত্ত ভোট কমল ১০ লাখ ৭৩ হাজার

গণভোটে প্রদত্ত ভোট কমল ১০ লাখ ৭৩ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০০

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক অতিরিক্ত গেজেটে এই সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়। নতুন এই হিসাবে মোট প্রদত্ত ভোটের সংখ্যা আগের তুলনায় ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি কমেছে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং প্রস্তাবিত সংবিধান সংস্কারের ওপর জনগণের সম্মতি যাচাইয়ে গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। ১৩ ফেব্রুয়ারি প্রাথমিক ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছিল। তবে তথ্য যাচাই-বাছাই শেষে আজ সেই ফলাফলে পরিবর্তন আনা হলো।

সংশোধিত গেজেট অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ জন, যা আগের চেয়ে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি কম। অন্যদিকে ‘না’ ভোটের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৪৯৫টি কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১ জনে। বাতিলকৃত ভোটের সংখ্যা কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি। সব মিলিয়ে মোট বৈধ ভোটারের সংখ্যা এখন ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১ জন।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, মাঠ পর্যায় থেকে আসা তথ্যের ডাটা এন্ট্রি এবং চূড়ান্ত হিসাব মেলানোর সময় কিছু যান্ত্রিক ও গাণিতিক ত্রুটি ধরা পড়ে। স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কমিশন সেই ফলাফল পুনঃনিরীক্ষণ করে এই অতিরিক্ত গেজেট প্রকাশ করেছে। সংশোধিত এই ফলাফল অনুযায়ী ‘হ্যাঁ’ জয়যুক্ত হলেও প্রদত্ত ভোটের শতাংশে কিছুটা পরিবর্তন এসেছে।

আরও পড়ুন