২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:৪৮

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

যেখানে অনিয়ম সেখানেই কঠোর ব্যবস্থা নিবেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

যেখানে অনিয়ম সেখানেই কঠোর ব্যবস্থা নিবেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৪৯

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যেখানে অনিয়ম পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে নবনিয়োগপ্রাপ্ত ৪৪তম বিসিএস (পশুসম্পদ) ক্যাডার কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী অবহিতকরণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কোনো ধরনের দুর্নীতি এবং অনিয়মকে আমরা প্রশ্রয় দেব না। নিয়মতান্ত্রিকভাবে আমরা এই দেশকে পরিচালনা করতে চাই। মানুষকে নিয়মের মধ্যে আনতে চাই।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, আমাদের নির্বাচনী স্লোগান ছিল— দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে বুকে ধারণ করে, দেশপ্রেমকে জাগ্রত করে আমাদেরকে পথ চলতে হবে। যাতে করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারি— সেভাবেই আমরা কাজ করব।

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে জানিয়ে তিনি বলেন, সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। যে জায়গায় যে সমস্যা চিহ্নিত হবে, সুনির্দিষ্টভাবে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে আমরা কৃষকদের জন্য ফারমার্স কার্ডও চালু করার চিন্তা করছি।

মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। এ ছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী অবহিতকরণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ৪৪তম বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের নবনিয়োগপ্রাপ্ত ১৯৫ জন কর্মকর্তা অংশ নেন।

আরও পড়ুন