রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০৬
চলতি পবিত্র রমজান মাসে ওমরাহ পালনকারীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। মক্কার গ্র্যান্ড মসজিদে মুসল্লিদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে এই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
নতুন নির্দেশনা অনুযায়ী, মক্কার কেন্দ্রীয় এলাকায় ভিড় এড়াতে যাতায়াত ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। যানজট কমাতে ব্যক্তিগত গাড়ির বদলে বাস, ট্যাক্সি এবং হারামাইন হাই-স্পিড রেলওয়ে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেল ও অনুমোদনহীন যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মসজিদের প্রবেশপথে ডিজিটাল সংকেত বসানো হয়েছে; যেখানে সবুজ সংকেত থাকলে জায়গা খালি এবং লাল সংকেত থাকলে প্রবেশপথ পূর্ণ বলে গণ্য হবে।
মুসল্লিদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন ও বয়স্কদের জন্য আলাদা নামাজের স্থান ও বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা থাকলেও শিশুদের ভিড়যুক্ত এলাকায় না আনার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অগ্নিনিরাপত্তা বিধি মানা ও পানিশূন্যতা এড়াতে প্রয়োজনীয় বিশ্রামের ওপর গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি প্রশাসন জানিয়েছে, গ্র্যান্ড মসজিদ এলাকায় ভিক্ষাবৃত্তি, অননুমোদিত কেনাবেচা, অস্ত্র বহন এবং চলাচলে বাধা সৃষ্টি করা কঠোরভাবে নিষিদ্ধ। যাতায়াত ও শৃঙ্খলার জন্য নির্ধারিত পথ, সাইনবোর্ড এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য ওমরাহ পালনকারীদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
