০৫ জুন ২০২৬, শুক্রবার, ০১:৫৪

শিরোনাম
পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার

কে হতে যাচ্ছেন বগুড়া-৬ এর এম্পি?

কে হতে যাচ্ছেন বগুড়া-৬ এর এম্পি?

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৫

বগুড়া-৬ আসনটি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শপথগ্রহণের আগে ছাড়ার ফলে এখানে উপনির্বাচনের ব্যবস্থা হবে। এখনো নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেনি, তবে প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে।

বগুড়া-৬ আসনটি বিএনপির ঐতিহ্যবাহী কেন্দ্র। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন। এর মধ্যে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়ী ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান। এছাড়া স্থানীয় নেতাদের মধ্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম (বাদশা), সাবেক সভাপতি ও সাবেক মেয়র একেএম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর (পাভেল) রয়েছেন।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন জানিয়েছেন, দলের হাইকমান্ড উপনির্বাচনের প্রার্থী চূড়ান্ত করবেন। তফসিল ঘোষণার পর যথাসময়ে প্রার্থীর নাম প্রকাশ করা হবে। বগুড়া-৬ ও বগুড়া-৭ জিয়া পরিবারের ঐতিহ্যবাহী আসন, অতীতে প্রয়াত চেয়ারপারসন বিপুল ভোটে জয়ী হয়েছেন। এবারের উপনির্বাচনে জিয়া পরিবারের কেউ প্রার্থী হবেন, নাকি অন্য নেতা—সেটি দলের চেয়ারম্যান সিদ্ধান্ত দেবেন।

আরও পড়ুন