০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:০৪

শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:২০

বিএনপি নেতা মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী ও নজরুল ইসলাম খানসহ ১০ বিশিষ্ট ব্যক্তিকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর ৩(বি) বিধিতে প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ প্রদান করেছেন। নবনিযুক্ত ১০ উপদেষ্টার মধ্যে ৫ জন পূর্ণ মন্ত্রী এবং ৫ জন প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।

মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন যারা: ১. মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ২. নজরুল ইসলাম খান ৩. রুহুল কবির রিজভী আহমেদ ৪. মো. ইসমাইল জবিউল্লাহ ৫. ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন যারা: হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন এবং রেহান আসিফ আসাদ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে মঙ্গলবার বিকেলে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমে ২০ বছর পর চতুর্থবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো দলটি। নতুন এই মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। ১০ উপদেষ্টাসহ সরকারের নীতিনির্ধারণী মহলে এখন মোট সদস্য সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে।

আরও পড়ুন