২২ জুলাই ২০২৬, বুধবার, ০৫:৪৮

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ করা হয়নি

ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ করা হয়নি

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:০৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদ থেকে মোহাম্মদ এজাজকে অপসারণ করা হয়নি। তার নিয়োগের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন।

সোমবার (৯ ফেব্রয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রজ্ঞাপন নম্বর 46.00.0000.000.070.18.006.24-97 এর মাধ্যমে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার এই নিয়োগের মেয়াদ আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শেষ হবে।

এদিকে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রজ্ঞাপন নম্বর 46.00.0000.000.070.18.006.24-১২০ এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ হওয়ার পর আগামী ১১ ফেব্রুয়ারি সুরাইয়া আক্তার জাহান আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করবেন।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, এটি কোনো ধরনের অপসারণ বা শাস্তিমূলক ব্যবস্থা নয়; বরং নির্ধারিত মেয়াদ শেষে নিয়মিত প্রশাসনিক পরিবর্তনের অংশ।

আরও পড়ুন